শুক্রবার ১৭ জুলাই ২০২৬ , (০২:১১ AM) / ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ

জেলা কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি মহসিন সম্পাদক মুস্তাফিজ

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৬ জুলাই ২০২৫


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুর জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি পদে মহসিন কবির ও সাধারণ সম্পাদক পদে মুস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। গত শনিবার (৫ জুলাই) কালেক্টরেট কর্মচারীদের ভোটের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মহসিন কবির ৪৪ ভোট পেয়ে পুনরায় সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুস্তাফিজ। কর্মচারীদের মোট ৬৫টি। তারমধ্যে ৬১টি জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত সভাপতির নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেয়েছেন ১০ টি। সাত ভোট বাতিল হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। নবনির্বাচিত সভাপতি মহসিন কবির বলেন, আমাকে আবারও এই কমিটির সভাপতি নির্বাচিত করায় আমি আমার সকল সহযোদ্ধাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই কমিটির মেয়াদ যখন শেষ হবে তখন আমি অবসরে যাবো । তাই শেষ বারের মত আমাকে কালেক্টরেট কর্মচারীরা সভাপতি হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আগামীর পথ চলায় তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। অতিতের ন্যায় নিজেদের দক্ষতার জায়গা থেকে বর্তমান নির্বাচিত কমিটি কালেক্টরেট কর্মচারীদের কল্যানে কাজ করা এবং সুখে দুঃখে তাদের পাশে থাকবে এমনটাই প্রত্যাশা করেন কালেক্টরেট চতুর্থ শ্রেণির কর্মচারীরা।