শুক্রবার ১৭ জুলাই ২০২৬ , (০২:০৯ AM) / ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা-বাণিজ্য

মহাসাগর হোস্ট"-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন

মু. সাইফুল করিম   ঢাকা

২২ জুলাই ২০২৫


বক্তব্য রাখথছেন জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল হক
বক্তব্য রাখথছেন জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল হক | ছবি: নয়া চাঁদ

মহাসাগর গ্রুপের আইটি অঙ্গ প্রতিষ্ঠান "মহাসাগর হোস্ট"-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। গত ১৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১২ নম্বরে অবস্থিত দ্য গোল্ডেন সান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাসাগর গ্রুপের চেয়ারম্যান আবুল হাসিম রাশেদ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মহাসাগর আইটি সলিউশন-এর ম্যানেজিং ডিরেক্টর শিব্বির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ইসলামিক বক্তা মাহবুব ইজ্জতউদ্দিন তাহেরী যাবেরী আল মাদানী। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কারী আজিজ আল কায়সার। শুভেচ্ছা বক্তব্য দেন মহাসাগর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ সাইফুল করিম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ২০০-এর অধিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (MD), প্রধান নির্বাহী (CEO) ও গুরুত্বপূর্ণ পদে আসীন বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (e-CAB) নির্বাচনের বিভিন্ন প্রার্থী ও ভোটাররাও। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পী ওবায়দুল্লাহ তারেক এবং কলরব শিল্পীগোষ্ঠীর ইকবাল মাহমুদ। অনুষ্ঠান শেষে মহাসাগর ডোমেইন ও হোস্টিং সার্ভিস সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেন ম্যানেজিং ডিরেক্টর শিব্বির আহমেদ। সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়