রবিবার ১৯ এপ্রিল ২০২৬ , (০৬:৫৪ AM) / ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা-বাণিজ্য

লক্ষ্মীপুরের সন্তান ইসলামী ব্যাংকের নয় এমডি

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১২ আগস্ট ২০২৫


| ছবি: নয়া চাঁদ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ওমর ফারুক খান। এর আগে তিনি ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করেছেন। 
ওমর ফারুক খান ২০২৮ সাল ৩০ জুলাই তারিখে বয়স ৬৫ বছর হওয়া পর্যন্ত এমডি হিসাবে দায়িত্ব পালন করবেন। গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামী ১৫ আগস্ট শুক্রবার জেলাবাসী তাকে সংবর্ধণা দেয়ার কথা রয়েছে। নব নিযুক্ত এমডি ওমর ফারুক খানের গ্রামের বাড়ী রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের খায়ের হাটের এলাকার খান বাড়ী।
গত বছরের সেপ্টেম্বরে ওমর ফারুক খান ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িয়ত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতে ৩৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
তিনি ইসলামী ব্যাংকের অন্যতম বৃহৎ অপারেশনাল ইউনিট আন্তর্জাতিক ব্যাংকিং উইং, স্থানীয় কার্যালয়, বিভিন্ন ডিভিশন, জোন অফিস ও শাখায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে কর্মজীবন শুরু করেন ওমর ফারুক খান।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েয়শিয়া ও ভারতে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহ ভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক।
নতুন এমডি হিসেবে ওমর ফারুক খানের নিয়োগ ব্যাংকটির পরিচালনায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।