শুক্রবার ১৭ জুলাই ২০২৬ , (০২:১১ AM) / ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি

লক্ষ্মীপুর পৌরসভা ১০২ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

১০ জুলাই ২০২৫


বাজেট ঘোষণা করছেন পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন-
বাজেট ঘোষণা করছেন পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন- | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রায় ১০২ কোটি ৮০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসিম উদ্দিন এ বাজেট ঘোষণা করেন। লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ের হল রুমে এ আয়োজন করা হয়। প্রশাসক জসিম উদ্দিন জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে পৌরসভার আয় ধরা হয়েছে ১০২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৩৯১ টাকা। আয় অনুযায়ী একই পরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে। এটি আয়-ব্যয় অনুযায়ী ভারসাম্য বাজেট বলে জানিয়েছেন প্রশাসক। এর মধ্যে রাজস্ব আয় (উপাংশ-১) ৪১ কোটি ৮১ লাখ টাকা, রাজস্ব আয় পানি (উপাংশ ২) ১৩ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন হিসাব (এডিপি) ২ কোটি টাকা, মুলধন হিসাব ২০ লাখ টাকা, আইইউজিআইপি প্রকল্প ১ কোটি টাকা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ১ কোটি টাকা, কোভিড ১৯ প্রকল্প ১০ কোটি, আরইউটিডিপি প্রকল্প ২৫ কোটি টাকা। এতে মোট আয় ৯৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা ও প্রারম্ভিক স্থিতি ৮ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৩৯১ টাকা ধরা হয়েছে।