রবিবার ১ নভেম্বর ২০২৬ , (০৩:৫৫ PM) / ১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পাস

কমলনগরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে সংবাদ শুনতেই শিক্ষার্থীর মৃত্যু

কমলনগর প্রতিনিধি   লক্ষ্মীপুর

৩১ অক্টোবর ২০২৬


| ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরের পর ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে। নিহত ভূমিকা রানী দাস কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির বাসিন্দা। তিনি রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাসের মেয়ে।

তিনি হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। শনিবার প্রকাশিত ফলাফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তিনি অকৃতকার্য হন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।