শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ , (১১:৫৮ AM) / ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম

ঝর্ণা রাণীর ঘরের দায়িত্ব নিলেন জামায়াত নেতা ড. রেজাউল করিম

স্টাফ রিপোর্টার   লক্ষ্মীপুর

০৬ জুলাই ২০২৫


ঝর্ণা রানীর সাথে ঘর পরিদর্শনে ড. রেজাউল করিম
ঝর্ণা রানীর সাথে ঘর পরিদর্শনে ড. রেজাউল করিম | ছবি: নয়া চাঁদ

লক্ষ্মীপুর সদর উপজেলাধীন বাংগাখাঁ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আমানুল্ল্যাপুর গ্রামের অসহায় বিধবা ঝর্ণা রানীর ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। রবিবার সকালে আমানুল্লাহ পুর গ্রামে হিন্দু ঝর্ণা রানীর বাড়ীতে গিয়ে এ ঘোষণা দেন তিনি। এর আগে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. রেজাউল। তিনি বলেন, “মানবতা ও সেবা ইসলামের মূল শিক্ষা। অসহায় যে-ই হোক, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেখানে তিনি জানতে পারেন বিধবা হিন্দু নারী ঝর্ণা রাণী ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ মানবেতর জীবনযাপন করে আসছিলেন। তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয়রা মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ব্যতিক্রমধর্মী উদাহরণ, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সভায় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার আমির মাও. নুর মোহাম্মদ রাসেল, বাংগাখাঁ ইউনিয়ন সেক্রেটারি জনাব জহিরুল ইসলাম আনসারী,ওয়ার্ড সভাপতি মাস্টার হাফিজ উল্লা, জনাব শ্যামল ডাক্তার, সুমন মজুমদার, জীবন চন্দ্র শীল,কার্তিক চন্দ্র শীল,শ্যামল মজুমদার, দিলীপ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।