০৯ সেপ্টেম্বর ২০২৫
লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট হামেদিয়া কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসেনকে জড়িয়ে আনিত অভিযোগ তথা মাদ্রাসার বই বিক্রি নিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করেন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে প্রতিষ্ঠানে গণমাধ্যম কর্মীদের ডেকে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি।
এছাড়া অভিযোগের আলোকে কমলনগর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামকে তদন্তে পাঠান। শিক্ষা কর্মকর্তা সকাল থেকে তদন্ত করে বই বিক্রির কোন প্রমাণ পায়নি বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, মাদ্রাসা গভর্নিং বডির সহসভাপতি আকতার হোসেন মিলন, সদস্য ডা: মোশাররফ হোসেন ও আবুল বয়ান সহ অন্যান্যরা।
অধ্যক্ষ বলেন, শনিবার মাদ্রাসা বন্ধ থাকায় তিনি লক্ষ্মীপুর নিজের বাড়িতে অবস্থান করছিলেন। বেলা ১২টার দিকে পুরনো কাগজপত্র ক্রয় করতে পিকআপ নিয়ে কিছু লোক মাদ্রাসায় আসেন। ওই সময় তার প্রতিষ্ঠানের পিয়ন আবদুর রহিম ওই পিকআপে ২০২৫ সালের নতুন বই দেখে পিকআপ থেকে বইগুলো নামিয়ে নেন।
এই বইগুলো অন্য জায়গা থেকে কিনে এনেছে বলে পিকআপ চালক জানালে তিনি শুনেননি। এরপর মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন বইসহ পিকআপের ছবি তুলেন। পরে রোববার বিকালে বিভিন্ন অনলাইন পোর্টালে অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগে নিউজ প্রকাশিত হয়। এ বিষয়ে আমি কিছুই জানিনা।
পরে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামকে তদন্তে পাঠান। শিক্ষা কর্মকর্তা সকাল থেকে তদন্ত করছেন। ওনি তদন্তে বই বিক্রির কোন প্রমাণ পাননি। তিনি বলেন আমাদের চাহিদা অনুযায়ী বই আনা হয়েছে। শিক্ষার্থীদের হাজিরা খাতা অনুযায়ী বই বিলি হয়েছে। আর বাকি বই আমাদের স্টোরে অবশিষ্ট আছে।
তিনি আরো বলেন, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা এ অঞ্চলে একটি ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান। একটি পক্ষ এ প্রতিষ্ঠানে সুনাম ও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে। ঘটনাটি উদ্দেশ্যপ্রনোদিত।
এ সময় সাংবাদিকদের কাছে মাওলানা দেলওয়ার হোসেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি করেন।
২০২৪ এর ৪ঠা আগস্ট সকাল নয় টায় বাসা থেকে বের হয়ে সংবাদ সংগ্রহের লক্ষ্যে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চবিদ্যালয়ের সামনে প্রথম...
৮ মাস আগে